×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০২
  • ৪৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্বব্যাংক নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে ১৮৫ মিলিয়ন ডলার দেবে
নিউজ ডেস্ক:- বিশ্বব্যাংক বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা ৩১০ মেগাওয়াট যোগ করতে এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে বেসরকারিখাতের অংশগ্রহণ বাড়াতে ১৮৫ মিলিয়ন ডলার সহায়তায় অনুমোদন দিয়েছে। এই উদ্যোগে বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদন কোম্পানি ফেনী জেলায় প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াটের বড় ধরনের সৌর জ্বালানি প্যানেল পার্ক নির্মিত হবে। বর্তমানে সরবরাহ গ্রীডে ১ দশমিক ৫ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ যুক্ত হয়। এ প্রকল্পে জীবাশ্ম জ্বালানি পরিহারের ফলে তা স্বচ্ছ বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে পরিচ্ছন্ন বায়ুমন্ডলের সহায়ক হবে। যা বছরে ৩৭৭০০০ টন কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাস করবে। বিশ্বব্যাকের বাংলাদেশ ও ভুটানের অ্যাকটিং কান্ট্রি ডিরেক্টর ড্যান্ডান চেন বলেন, বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাচ্ছে। এখানকার ৮০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে। বাংলাদেশের রয়েছে বিশ্বের অন্যতম সফল অফ-গ্রীড নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচি। এর মাধ্যমে জনসংখ্যার ১০ শতাংশের মাঝে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তিনি বলেন, এই প্রকল্প নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন সম্প্রসারণের সহায়তা করবে। এতে সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতাও জোরদার হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat