×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-০৩
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুরের চিকিৎসকদল আসছেন, আমরা আশাবাদী
আন্তর্জতিক ডেস্ক:- আল কায়দার সঙ্গে সম্পর্কিত সিরিয়ার একটি জিহাদী গ্রুপের হামলায় সরকারি ও মিত্র বাহিনীর ২১ সদস্য নিহত হয়েছে। রোববার ইদলিব প্রদেশের কাছে এ হামলা চালানো হয়। এটি দেশটিতে চলা ছয়মাসের অস্ত্রবিরতির সবচেয়ে মারাত্মক লংঘন। পর্যবেক্ষক গ্রুপ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, জিহাদী গ্রুপ আনসার আল তৌহিদের হামলায় সরকারি বাহিনী কিংবা মিত্র মিলিশিয়ার ২১ সদস্য নিহত হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক গ্রুপটির পরিচালক রামি আব্দেল রহমান বলেন, এ হামলায় জিহাদী গ্রুপের পাঁচ সদস্যও প্রাণ হারিয়েছে। গ্রুপটি আরো বলছে, হামা প্রদেশের উত্তরে মাসানা গ্রামে সরকারি বাহিনীর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়। আব্দেল রহমান বলেন, পুতিন-এরদোগান চুক্তির পর এটি সবচেয়ে মারাত্মক ক্ষয়-ক্ষতির ঘটনা। তিনি রাশিয়ার সোচিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের মধ্যকার সিরিয়া বিষয়ক চুক্তির প্রসঙ্গ টেনে এ কথা বলেন। সম্প্রতি অ-সামরিক এলাকায় অস্ত্রবিরতি লংঘনের ঘটনা খুব বেড়েছে। সপ্তাহখানেক আগে তিনদিনের সংঘর্ষে সরকারি ও মিত্র বাহিনীর ২০ সদস্য প্রাণ হারিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat