×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-১৪
  • ৫০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলের স্কুলে বন্দুক হামলায় ২ হামলাকারীসহ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক :- ব্রাজিলের সাও পাওলোর কাছে একটি উচ্চ বিদ্যালয়ে বুধবার সাবেক দুই ছাত্রের বন্দুক হামলায় আটজন নিহত ও ১১ জন আহত হয়েছে। এদের অধিকাংশই শিক্ষার্থী ও স্কুলের স্টাফ। পরে হামলাকারীরাও আত্মহত্যা করে। দেশটির কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র। সামরিক পুলিশ কর্নেল মার্সেলো সেল্স বলেন, একেবারে সকালে দুই হামলাকারী একটি .৩৮ ক্যালিবার রিভলবার ও তীরধনুকের মতো একটি অস্ত্র নিয়ে ওই স্কুলে হামলা চালায়। তিনি আরো বলেন, স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের লক্ষ্যকরে গুলি চালানোর পর হত্যাকারীরা ভাষা কেন্দ্রের দিকে ছুটে যায়। সেখানে কয়েকজন শিক্ষার্থী লুকিয়ে ছিল। পরে হামলাকারীরা করিডোরে আত্মহত্যা করে। ব্রাজিল বিশ্বের সবচেয়ে সহিংসতাপূর্ণ দেশ। সাও পাওলোর জননিরাপত্তা সচিব জায়াও পিরেস ডি ক্যাম্পোস বলেন, এই ঘটনায় নিহত পাঁচ শিক্ষার্থীর বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। হামলায় নিহত দুই স্কুল কর্মকর্তার বয়স ৩৮ ও ৫৯ বছর। এছাড়াও স্কুলে প্রবেশের আগেই হামলাকারীরা স্কুলের বাইরে আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। সে গাড়ি ধোয়ার দোকানের মালিক ছিল। তার বয়স ৫১ বছর। এই হামলায় আরো ১১ জন আহত হয়েছে। ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে অবস্থিত সাও পাওলোর উপকন্ঠে সুজানোর রাউল ব্রাসিল সরকারি বিদ্যালয়ে এ হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat