×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৫
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজের ছবি দিয়েই কামব্যাক শুভশ্রীর
বিনোদন ডেস্ক:- ২০১৮-য় গাঁটছড়া বেঁধেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী এবং নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তার পর রাজ কাজে ফিরলেও শুভশ্রী এতদিন মন দিয়ে সংসার করছিলেন। সময় দিচ্ছিলেন পরিবারকে। এ বার তাঁরও ফ্লোরে ফেরার সময়। ফিরছেন নায়িকা। ফিরছেন রাজের ছবি দিয়েই। রাজ চক্রবর্তী প্রোডাকশনের পরের ছবি ‘পরিণীতা’। সোমবার হল এর শুভ মহরত্। এই ছবিতে শুভশ্রীকে কাস্ট করেছেন রাজ। বিয়ের পরে এই ছবির মাধ্যমেই অনস্ক্রিন কামব্যাক হবে নায়িকার। সোশ্যাল মিডিয়ায় মহরতের ছবি শেয়ার করে রাজ জানিয়েছেন, রাজ চক্রবর্তী প্রোডাকশনের তৃতীয় ছবি ‘পরিণীতা’। শুভশ্রী ছাড়াও ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, আদৃতের মতো শিল্পীর অভিনয়ে সমৃদ্ধ হতে চলেছে এই ছবি। পরিচালনার দায়িত্বে রাজ স্বয়ং। স্ক্রিনপ্লে এবং ডায়লগ লিখবেন পদ্মনাভ দাশগুপ্ত। মানস গঙ্গোপাধ্যায়ের ক্যামেরা এবং অর্কপ্রভ মুখোপাধ্যায়ের মিউজিক থাকবে ‘পরিণীতা’য়। অফস্ক্রিনে রাজ-শুভশ্রীর জুটি জনপ্রিয়। অনস্ক্রিনে পরিচালক-নায়িকার জুটি কতটা সফল হয়, এখন সেদিকেই তাকিয়ে সিনে মহল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat