×
ব্রেকিং নিউজ :
২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণের আহ্বান মনিরুল হক চৌধুরীর হবিগঞ্জে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন রাষ্ট্রের ভবিষ্যৎ নির্মাণে গণভোটে সক্রিয় অংশগ্রহণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০১৯-০৩-২৯
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের জাতীয় কমিশন গঠন করা উচিত : ড. কামাল হোসেন
নিউজ ডেস্ক:-জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, একের পর এক ভবনে অগ্নিকাণ্ড ঘটছে। এ সব ঘটনায় সরকারের জাতীয় কমিশন গঠন করা উচিত। শুক্রবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শনের পর উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন। ড. কামাল হোসেন বলেন, কিভাবে মানুষ আগুন থেকে বাঁচতে ঝাপ দিয়েছে তা ভয়াবহ দুর্ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল। এখন এ বিষয়ে ভালোভাবে তদন্ত হওয়া দরকার। তিনি বলেন, জাতীয় কমিশনে ইমারত বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদেরকে রাখতে হবে। সেগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে অপরাধীদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। বারবার যেন এ ধরনের ঘটনা না ঘটে। প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও র্যা ব-পুলিশ তৎপরতায় প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat