×
ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ গুলিবর্ষণে প্রাণহানির পর কানাডার প্রধানমন্ত্রীর ইউরোপ সফর স্থগিত আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সিইসি ইরানের ক্ষেপণাস্ত্র ইস্যুতে ট্রাম্পকে চাপ দেবেন নেতানিয়াহু কানাডায় স্কুল ও বাসভবনে বন্দুক হামলায় নিহত ৯ এসিসির সভায় যোগ দিতে কুয়েতে গেলেন বুলবুল ‘পহেলা ফাল্গুনে শাড়ি পরবো নাকি আবায়া’ ২০২৬ সালে হজযাত্রীরা ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন : ধর্ম উপদেষ্টা চট্টগ্রামের-১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের প্রস্তুতি সম্পন্ন সাতক্ষীরায় নির্বাচনের লক্ষে প্রশাসনের সকল প্রস্তুতি সম্পন্ন : জেলা প্রশাসক
  • প্রকাশিত : ২০১৯-০৪-০১
  • ৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চরে আটকা ফেরি ‘রামশ্রী’ উদ্ধার

নিউজ ডেস্ক:-শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে ঝড়ের কবলে চরে আটকা ফেরি ‘রামশ্রী’ অবশেষে উদ্ধার হয়েছে। প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার বেলা সোয়া ১০টার দিকে ফেরিটি উদ্ধার হয়।

এর আগে কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি রবিবার সন্ধ্যায় ঝড়ের কবলে নৌ-রুটের হাজরা পয়েন্টের কাছে চরে উঠে যায়। ফেরিতে ১২টি বড় যানসহ মোট ২০ যান ও কয়েক শ’যাত্রী নিয়ে আটকা পরে। এতে ফেরিতে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে। অনেক চেষ্টায় সোমবার জাহাজ দিয়ে ফেরিটি টেনে নামানো হয়।

সোমবার বেলা সোয়া ১১টায় ফেরিটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। তবে অনেক যাত্রী আগেই ট্রলারে ও স্পিডবোডে করে তীরে এসে গন্তব্যে রওনা হন।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার আব্দুল আলিম জানান, ফেরিটির তেমন কোন ক্ষতি হয়নি। সকল যাত্রী এবং যানবাহন নিরাপদে তীরে পৌঁছেছে। এ ছাড়া ফেরিটির নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat