×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৭
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডিএনসিসি কাঁচাবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক:-ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কাঁচাবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেকে ১০ হাজার করে টাকা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান আজ ঢাকায় ডিএনসিসি কাঁচাবাজারে উপস্থিত থেকে ব্যবসায়ীদের মাঝে নগদ টাকা বিতরণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম এ সময় উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, সরকার যে কোনো দুর্যোগে জনসাধারণের পাশে আছে। তিনি বলেন, গত ৩০ মার্চের অগ্নিকা-ে কাঁচাবাজারের ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সরকার মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রত্যেকে ১০ হাজার করে টাকা প্রদান করে তাদের পাশে দাঁড়ালো মাত্র। এতে ব্যবসায়ীদের ভবিষ্যৎ পথচলায় মনোবল চাঙ্গা হবে বলে তিনি মন্তব্য করেন।

উল্লেখ্য অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত দোকানের ৬শ ৬৯ জন কর্মচারীদের প্রত্যেকে ইতিপূর্বে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অগ্নিকা- যাতে না ঘটে সে লক্ষ্যে সকলকে সচেতন হতে প্রতিমন্ত্রী আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat