×
ব্রেকিং নিউজ :
সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা নির্বাচনকালীন নাশকতা ও বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের গণমাধ্যমকে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান ইসি সচিবের জামায়াত আমিরের সঙ্গে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে ভয়েস ফর জাস্টিস অবজারভার্স দলের সাক্ষাৎ বরগুনায় ভোটের প্রস্তুতি সম্পন্ন পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৪-১৮
  • ৪৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুয়াতেমালার প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক :- গুয়াতেমালার এক প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। নির্বাচনে তার তহবিল সংগ্রহের জন্য তিনি এ কাজ করেছেন। বুধবার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ একথা জানায়। খবর এএফপি’র।
বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট প্রার্থী মারিও আমিলকার এস্ট্রারাডা ওরেল্লানা ও অভিযুক্ত অপর ষড়যন্ত্রকারী জুয়ান পাবলো গঞ্জালেজ মায়োরগাকে মিয়ামি থেকে গ্রেফতার করা হয়েছে।
মার্কিন এটর্নি জিওফ্রে বারম্যান বিবৃতিতে বলেন, ‘অভিযোগ অনুযায়ী, এস্ট্রারাডা ও গঞ্জালেজ গুয়াতেমালার প্রেসিডন্ট হিসেবে এস্ট্রারাডাকে নির্বাচিত করতে সিনালোয়া মাদক ব্যবসায়ী চক্রের কাছ থেকে অবৈধ পথে অর্থ সংগ্রহের ষড়যন্ত্র করেন।’
সিনালোয়া মেক্সিকোর একটি শক্তিশালী মাদকচক্র।
বারম্যান বলেন, ‘বিনিময়ে অভিযুক্ত এ দুই ব্যক্তি যুক্তরাষ্ট্রে কয়েক টন মাদক পাচার করতে মাদকচক্রটিকে গুয়াতেমালার নৌ ও বিমানবন্দরগুলো ব্যবহারের প্রতিশ্রুতি দেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat