×
ব্রেকিং নিউজ :
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৬
  • ৪১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ায় মাটিধসে ৩৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক :-কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে মাটিধসে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়ে সর্বশেষ ৩৩ জন নিহত হয়েছেন।
দেশটির উদ্ধার কর্মকান্ডের সাথে জড়িত কর্মকর্তারা গতকাল এ তথ্য জানান।
দেশটির দুর্যোগ ও ঝুঁকি সংস্থা জানায়, দুর্ঘটনার পাঁচদিন পর অজ্ঞাত আরো মরদেহ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকর্মীরা বিধ্বস্ত বাড়ি-ঘর থেকে মাটি সরানোর পর রজাস এলাকার একটি বাড়ি থেকে ২৮ জন বয়স্ক ও ৫ শিশুর মরদেহ উদ্ধার করেছে।
মধ্য মার্চ মাস থেকে শুরু হওয়া বৃষ্টিপাতের মৌসুমে এটাই সবচেয়ে বড় ধরনের মাটিধসের ঘটনা।
দুর্ঘটনায় জিরারডো টরেস (৫০) নামের এক ব্যক্তি তার পরিবারের ১৩ জন সদস্যকে হারিয়েছেন।
মাটিধসের কারণে কলম্বিয়ার প্রতিবেশি দেশ ইকুইডোরের সাথে গুরুত্বপূর্ণ মহাসড়ক যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
গত রোববার দেশটির ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে সৃষ্ট মাটিধসে ৮টি বাড়ি ধসে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat