×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৪৬০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিন নির্বাচন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অনুষদসমূহের ডিন নির্বাচন সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচিত ডিনরা হলেন, অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন (কলা অনুষদ), অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ (আইন অনুষদ), অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম (বিজনেস স্টাডিজ অনুষদ), অধ্যাপক ড. সাদেকা হালিম (সামাজিক বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মো. ইমদাদুল হক (জীব বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান (ফার্মেসী অনুষদ), অধ্যাপক নিসার হোসেন (চারুকলা অনুষদ), অধ্যাপক ড. এ. এস. এম. মাকসুদ কামাল (আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদ) ও অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান (ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদ)।
আইন অনুষদ ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ২৭(৫) ধারা এবং অধ্যাদেশের (২য় খন্ড) ১৮নং অধ্যায়ে বর্ণিত পদ্ধতি অনুযায়ী এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন উপাচার্যের প্রতিনিধি হিসেবে এই নির্বাচন পরিচালনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat