×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৪-২৯
  • ৪৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নিউজ ডেস্ক:-বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন এইচ এম আল-মুতাইরি আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে বাংলাদেশে সফলভাবে তার ৪ বছরের দায়িত্বের মেয়াদ পূর্ণ করার জন্য অভিনন্দন জানান। তিনি বলেন, সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশকে তার নিজের দেশ বলে মনে করতে পারেন।
দু’দেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশীদের অন্তরে সৌদি আরবের জন্য ‘বিশেষ স্থান’ রয়েছে।
রাষ্ট্রদূতের মেয়াদকালে চারবার সৌদি আরব সফরের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী এসব সফর আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি আরবের বাদশা ও খাদেমুল হারমাইন সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে তাঁর শুভেচ্ছা জানান।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করে আল মুতাইরি বলেন, বর্তমান সরকারের আমলে এ সম্পর্কে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে এবং তা ভবিষ্যতে অব্যাহতভাবে আরো জোরদার হবে।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, তিনি জর্জিয়ায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবদিন ও সৌদি আরবের বাংলাদেশী রাষ্ট্রদূত গোলাম মসিহ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat