×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানে ‘মৌলবাদের অভিযোগে’ ৩০ হাজার মাদ্রাসা সরকারের নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক:- পাকিস্তান সরকার দেশটির ৩০ হাজার মাদ্রাসাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসছে। মাদ্রাসা শিক্ষাকে মূল ধারায় নিয়ে আসতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর।

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসাগুলো পরিচালিত হবে। পাঠ্যপুস্তক ও সিলেবাস প্রণয়ন করবে মন্ত্রণালয়।

পাকিস্তানের মাদ্রাসাগুলোতে শিক্ষার্থীদের উগ্র মৌলবাদের শিক্ষা দেয়া হয় বলে বিগত কয়েক বছর ধরে অভিযোগ উঠছে।

জেনারেল আসিফ গফুর জানান, ধর্মীয় ভিত্তিতেই মাদ্রাসা চলবে, তবে কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিশ্ব অভিযোগ করে আসছে, পাকিস্তানে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন না করলে জঙ্গিবাদ বাড়বে।

এছাড়া দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানও মাদ্রাসার আধুনিকায়নের কথা বলেছেন। তথ্য সুত্র: খালিজ টাইমস, রয়টার্স।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat