×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৪-৩০
  • ৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শমী কায়সারের বিরুদ্ধে মামলা তদন্তের নির্দেশ

নিউজ ডেস্ক:-অভিনেত্রী শমী কায়সারের বিরুদ্ধে দায়ের করা মানহানি মামলায় রমনা থানার পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূর। একইসঙ্গে আগামী ১৬ জুন (রবিবার) প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ সংক্রান্ত মামলা দায়ের করেন স্টুডেন্ট জার্নাল বিডির (অনলাইন পত্রিকা) সম্পাদক মিঞা মো. নুজহাতুল হাসান। সে সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পরে আদেশ দেবেন বলে মৌখিকভাবে জানানো হয়।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল জাতীয় প্রেসক্লাবে ই-কমার্সভিত্তিক পর্যটন বিষয়ক সাইট ‘বিন্দু ৩৬৫’র উদ্বোধনী অনুষ্ঠান থেকে শমী কায়সারের দু’টি স্মার্টফোন চুরি হয়ে যায়। ওই অনুষ্ঠানে প্রায় অর্ধশত ফটো ও ভিডিও ক্যামেরা ছিল এবং শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এরপর মিলনায়তনের মূল প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। ওই সময় তার নিরাপত্তাকর্মী সবার দেহ তল্লাশি করতে চান। অনেকে বের হতে চাইলে নিরাপত্তাকর্মী সাংবাদিকদের ‘চোর’ বলে ওঠেন। পরে সাংবাদিকদের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায়, অনুষ্ঠানে কেক নিয়ে আসা লাইটিংয়ের এক কর্মী স্মার্টফোন দু’টি নিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat