×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-০২
  • ৪৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেসির জোড়া গোলে ফাইনালের পথে বার্সা

নিউজ ডেস্ক:-আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির জোড়া গোলে লিভারপুলের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। সেমিফাইনালের প্রথম লেগে এই জয়ের ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রাখল স্প্যানিশ জায়ান্টরা।

প্রথমার্ধের ২৬ মিনিটে লুইস সুয়ারেজের গোলেই খেলার নিয়ন্ত্রণ নেয় বার্সা। জর্দি আলবার দারুণ ক্রসে ২৫ গজ দূর থেকে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন লিভারপুলের সাবেক এই স্ট্রাইকার। এরপর গোলের চেষ্টা লিভারপুলও করেছে। এরপর মোহাম্মদ সালাহ দুর্দান্ত খেলেছেন। তবে তাদের একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।উল্টো ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। এ সময় সুয়ারেজের শট ক্রসবারে লেগে ফিরে আসলেও সেই বল বুক দিয়ে নামিয়ে পাঠিয়ে দেন প্রতিপক্ষের জালে। ৮২তম মিনিটে অসাধারণ এক ফ্রি-কিকে স্কোর লাইন ৩-০ করেন মেসি। ঝাঁপিয়েও তার নিখুঁত শট ঠেকাতে পারেননি লিভারপুল গোলরক্ষক আলিসন।

এই ম্যাচে বার্সেলোনায় ১৪ বছরে ৬০০ গোল করলেন মেসি। ২০০৫ সালের মে মাসে আলবাকেতের বিপক্ষে মে মাসেই প্রথম গোলটি করেছিলেন তিনি। বার্সেলোনা এই জয়ে ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে টানা ৩২ ম্যাচ গোলশূন্য। তবে পাঁচবারের প্রচেষ্টায় লিভারপুলের বিপক্ষে ন্যু ক্যাম্পে প্রথম জয় পেল দলটি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat