×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলে পানশালায় বন্দুকধারীর অতর্কিত হামলা, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:- ব্রাজিলে একটি বারে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। রবিবার বিকেলে দেশটির উত্তরে পারা প্রদেশের বেলেম শহরের একটি বারে এ হামলার ঘটনা ঘটেছে। খবর এএনআই’র।

নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, একদল সশস্ত্র হামলাকারী মোটরবাইকে ও তিনটি গাড়িতে করে এসে হামলা চালিয়েছে।

ব্রাজিলিয়ান নিউজ আউটলেট জি-১ এর প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার বিকেল ৪ টা নাগাদ ৭ জন অস্ত্রধারী এ হামলা চালিয়েছে। এতে ৬ নারী ও ৫ জন পুরুষ নিহত হয়েছে।

পুলিশ এক হামলাকারীকে গ্রেপ্তার করলেও বাকি হামলাকারীরা পালিয়ে গেছে বলে খবরে বলা হয়েছে। যে অঞ্চলে পানশালাটি অবস্থিত সেই এলাকা অনেক অপরাধ প্রবণ বলে খবরে বলা হয়েছে।

এ হামলা জঙ্গি হামলা কিনা সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। দেশটির পুলিশ এ ঘটনার তদন্ত করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat