×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইংল্যান্ডেই কন্যা হারানোর সংবাদ পেলেন আসিফ

সামনে বিশ্বকাপ। জায়গা পাননি প্রাথমিক দলে। তবে বিশ্বকাপে যেতে একটা প্রমাণ দেয়ার সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগাতে ইংল্যান্ডে রয়েছেন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। সেখানে হয়তো এমন সংবাদের জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু সেই সংবাদই শুনতে হলো। নিজের দুই বছর বয়সী কন্যা নূর ফাতেমার মৃত্যুর সংবাদ ইংল্যান্ডে বসেই পেলেন পাকিস্তানের ক্রিকেটার আসিফ আলী।

পাকিস্তান সুপার লিগে আসিফের দল ইসলামাবাদ ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, আসিফ আলীর মেয়ে হারানোর মতো হৃদয়বিদারক সংবাদ দিতে হচ্ছে। আমরা আসিফ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সে আমাদের দৃঢ়তা ও সাহসিকতার এক মহান উদাহারণ। তার পেশাদারিত্ব আমাদের জন্য প্রেরণাদায়ক।

রবিবার ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে পাকিস্তান ৫৪ রানে হেরছে। এতে সিরিজে ৪-০ ব্যবধানে হেরে গেছে দলটি। তবে ২৭ বছর বয়সী আসিফ এই সিরিজে দুটি হাফসেঞ্চুরি করেছেন। মোট ১৬টি আন্তর্জাতিক ওয়ানডেতে ৩৪২ রান করা আসিফের রানের গড় ৩১ এর উপরে।

ইংল্যান্ড সিরিজের জন্য দেশ ছাড়ার আগে টুইটারে আসিফ লিখেছিলেন, আমার মেয়ে স্টেজ-৪ ক্যান্সারের সঙ্গে লড়ছে। আমরা তাকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছি। মাত্র এক ঘণ্টার ব্যবধানে ভিসা ইস্যু করায় আমি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat