×
ব্রেকিং নিউজ :
তারেক রহমানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত ও পর্যবেক্ষক দলের বৈঠক খুলনায় আইনশৃঙ্খলা রক্ষায় সেনা ও নৌবাহিনীসহ সাড়ে ১৮ হাজার সদস্য নওগাঁর ৭৮২টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে র‌্যাবের সংবাদ সম্মেলন মেহেরপুরে ২১৯ টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম নির্বাচনে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগে ভোটারদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান রুহুল কবির রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের সংখ্যা-শতকরা প্রেরণের নির্দেশ ইসির সহিংসতা নয়, শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার আহ্বান বিএনপির সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান সিইসি’র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২০
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে নেই : তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:-তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির নেতৃত্ব খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে নেই। তাই দীর্ঘদিন ধরে দলটি ভাড়া করা নেতা দিয়ে চলছিল। নেতৃত্বের দুর্বলতার কারণেই দলটির এ দৈনদশা হয়েছে। সোমবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনে অংশ নিলেও মাঠে তৎপর ছিল না। তাদের কোনো প্রচারণা ছিল না, অনেকে কেন্দ্রে এজেন্ট দেয়নি। আর মনোনয়ন বাণিজ্য তো হয়েছেই। এক আসনে একাধিক প্রার্থী ছিল। মনোনয়ন বাণিজ্যের কারণে লেজেগোবড়ে হয়ে গেছে তাদের নির্বাচন। লন্ডন থেকে সেই মনোনয়ন বাণিজ্যের সূত্রপাত। ঢাকাতেও বাণিজ্য হয়েছে। সোজা কথা, বিএনপি দৈন্য দশায় পৌঁছে গেছে।’খালেদা জিয়ার মামলায় সরকার হস্তক্ষেপ করছে না উল্লেখ করেন ড. হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়া আদালতে শাস্তি পেয়েছেন। তার বিচারের জন্য সরকার তো কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেনি, মামলাও সরকার দেয়নি, বরং তারা যতবার আদালত থেকে সময় নিয়েছে, সেটা নজিরবিহীন। সরকার আইনকে প্রভাবিত করেনি, বরং তারা বারবার সময় নিয়ে আদালতকে হেনস্তা করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat