×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২২
  • ৫১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জঙ্গি হামলা, বিধায়কসহ নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক:- ভারতের অরুণাচল প্রদেশে জঙ্গি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাজ্যসভার বিধায়ক ও তার ছেলে আছেন। এছাড়া হামলায় গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।

দেশটির স্থানীয় সময় মঙ্গলবার অরুণাচলের তিরাপ জেলার বোগাপানি গ্রামে দুপুর ১২টা নাগাদ এই হামলার ঘটনা ঘটে।

দেশটির পুলিশ জানায়, অরুণাচল প্রদেশের খোনসা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিরোং আবো আগে থেকে হত্যার হুমকি পেয়ে আসছিলেন। হামলার তীব্র নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

জানা যায়, অন্তত ২০ জন অস্ত্রধারী হামলাকারী বিধায়ক তিরং আবো ও তার সঙ্গীদের ঘিরে ফেলে এলোপাতাড়ি গুলি শুরু করে। এত ঘটনাস্থলেই ওই বিধায়ক, তার ছেলে ও আরও ৯ জন প্রাণ হারান।

অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও ঘটনার নিন্দা জানিয়ে টুইট বার্তায় লিখেন, হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, নাগাল্যান্ডের একটি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই হামলার সঙ্গে জড়িত। তবে এর বিস্তারিত কিছু জানানো হয়নি।

অরুণাচল পুলিশের মহাপরিদর্শক (আইজি) সুনীল গর্গ জানিয়েছেন, হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ। তথ্য সূত্র: রয়টার্স, এনডিটিভি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat