×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৬
  • ৪৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে : সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্ক:- খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ঘরে ঘরে উন্নয়নের সুযোগ পৌঁছে দিয়েছেন। তাঁর সুযোগ্য নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি দ্রুত গতিতে এগিয়ে চলছে।
আজ সকালে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব শান্তি ও মানবাধিকার সংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা বেনজীর আহমেদের সভাপতিত্বে সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, দৈনিক সমকালের যুগ্ম সম্পাদক অজয় দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ‘নীতিনিষ্ঠ শেখ হাসিনা : নানামুখি চ্যালেঞ্জ ও বিশ্বকল্যাণ বার্তা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ফনিন্দ্র সরকার।
খাদ্যমন্ত্রী আরও বলেন, অপশক্তি রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মোড় ঘুরিয়ে দিয়েছেন। তাঁর নীতিনিষ্ঠ রাজনীতির কারণেই ইতিবাচক সাফল্য অর্জিত হয়েছে।
তিনি বলেন, ‘২০২৪ সালের মধ্যে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকাভূক্ত হবে। এ ব্যাপারে নানা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। শেখ হাসিনার রাজনীতির মূল আদর্শ সেবা ও ত্যাগ এখন জাতীয় আদর্শে পরিণত হয়েছে।’
খাদ্যমন্ত্রী বলেন, বিশ্ববাসী উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশকে উদাহরণ হিসেবে চিহ্নিত করেছে। মানুষ চায় সেই রাজনীতি, যে রাজনীতি সত্যিকারে দেশ প্রেমিক তৈরি করে। আগামীতে রাজনীতিতে কোন অর্থহীন ও সন্ত্রাসবাদী নেতার স্থান হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat