×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৫-২৮
  • ৪৩০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুলিশের উপর বোমা হামলা চালিয়ে জঙ্গীবাদী শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে : মোহাম্মদ নাসিম

বিনোদন ডেস্ক:আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, পুলিশের উপর বোমা হামলা চালিয়ে বিএনপি-জামায়াত জোট ও জঙ্গীবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।
আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনস্থ মণিসংহ ট্রাস্ট স্মৃতি মিলনায়তনে জাতীয় গণতন্ত্রী পার্টি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপি-জামায়ত ও জঙ্গীবাদী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। পুলিশের উপর বোমা হামলার মধ্যদিয়ে জঙ্গী উত্থানের পদধ্বনি শোনা যাচ্ছে। আমরা ১৪ দল ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছি।’
গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমদুর রহমান বাবুর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, গণআজাদী লীগের সভাপতি এসকে শিকদার, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ড. শাহাদাৎ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষকদের কৃষি ঋণ মওকুফ করতে অর্থমন্ত্রীর প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, ঋণ খেলাপিদের অনেক ঋণ মওকুফ করা হয়, অনেক সময়ে অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়। তাই আমি অর্থমন্ত্রীর প্রতি আহবান জানাবো, প্রয়োজনে এবছর যেন কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়।’
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার যেহেতু কৃষি বান্ধব সরকার, কৃষকদের সুবিধার জন্য, স্বল্প দামে সার দেয়, বীজ দেয়। তাই অর্থমন্ত্রীর প্রতি ১৪ দলের পক্ষ্য থেকে আহবান জানাবো কৃষ ঋণ নিয়ে যেন কোন কৃষককে এবছর হয়রানি না করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat