×
ব্রেকিং নিউজ :
উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভোটগ্রহণ সম্পন্ন : গণনার প্রস্তুতি চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা দুপুর ১২টা পর্যন্ত ভোট প্রদানের হার ৩২.৮৮ শতাংশ : ইসি সচিব সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা : মৎস্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৩
  • ৫০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন রেলপথমন্ত্রী

নিউজ ডেস্ক:-বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে চীনের সহায়তায় বাংলাদেশ রেলওয়েতে চলমান প্রকল্পগুলোর কাজের গতি বাড়াতে সহায়তার অনুরোধ জানিয়েছেন রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।
আজ বৃহষ্পতিবার রেলভবনে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝাং জুয়া সাক্ষাৎ করতে আসলে রেলমন্ত্রী এই অনুরোধ জানান ।
নূরুল ইসলাম সুজন বলেন, বর্তমানে চীনের ঠিকাদারী প্রতিষ্ঠান পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পসহ অনেক বড় প্রকল্পে কাজ করছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প সরকারের অগ্রাধিকার প্রকল্পের একটি। কাজেই কাজের গুণাগুণ ঠিক রেখে নির্ধারিত সময়ে শেষ করতে ঠিকাদারকে চাপে রাখার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।
তিনি বলেন, সারাদেশকে পর্যায়ক্রমে ডুয়েলগেজে রুপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য চীন সরকারের কাছে প্রয়োজনীয় আর্থিক সহায়তার আহ্বান জানান। এ সময়ে রেলপথমন্ত্রী রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নিতে সহায়তার জন্যও রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।
বৈঠকে বর্তমানে চলমান এবং ভবিষ্যতে চীনের অর্থায়নে গৃহীত সম্ভাব্য প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জি টু জি ভিত্তিতে যে ৪টি প্রকল্প চলছে, পদ্মা সেতু রেল সংযোগ, ঈশ্বরদী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ, আখাউড়া-সিলেট সেকশনকে ডুয়েলগেজে রূপান্তর প্রকল্প এবং জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর সেকশনে ডুয়েলগেজ লাইন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশে হাইস্পীড ট্রেন নির্মাণে সহায়তার আগ্রহ প্রকাশ করে চীনের রাষ্ট্রদূত বলেন, চীন এখন উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ গতির ট্রেন চালাচ্ছে। এ দেশে আমরা দ্রুত গতির ট্রেন নির্মাণে আগ্রহী। এছাড়া চলমান প্রকল্পগুলোর কাজের গতি বাড়ানোর বিষয়ে ঠিকাদারদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান রাষ্ট্রদূত।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মোঃ রফিকুল আলম এবং প্রকল্প পরিচালকগণসহ সংশ্লিষ্ট রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat