×
ব্রেকিং নিউজ :
সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৫
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : মোহাম্মদ নাসিম

নিউজ ডেস্ক:-  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মুলে শেখ হাসিনা সরকার সাফল্য অর্জন করছে। কিন্তু একটি কুচক্রীমহল সব সময় ষড়যন্ত্র করছে। যুবলীগকে এ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভুমিকা পালন করতে হবে।’
মোহাম্মদ নাসিম আজ সিরাজগঞ্জ শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আগুন সন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখান করেছে, আগামীতেও করবে। আগামীতে আবারো শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এ জন্য যুবলীগকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করতে হবে।
মোহাম্মদ নাসিম দলে যাদের অবদান রয়েছে, এমন সৎ ও দক্ষ কর্মীকে যুবলীগ নেতা নির্বাচিত করতে কাউন্সিলরদের আহবান জানান।
আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের কর্ণধার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সমুদ্র জয়ের কারণে বাংলাদেশের আয়তন এখন ২ লক্ষাধিক বর্গকিলোমিটার হয়েছে। ছিটমহলও এখন বাংলাদেশে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকেই সব সময় অগ্রণী ভুমিকা পালন করতে হবে।’
জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat