×
ব্রেকিং নিউজ :
সবকিছু সুষ্ঠু ও স্বচ্ছ থাকলে ১১ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম মহা আনন্দের ও মুক্তির দিন, নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সুযোগ : প্রধান উপদেষ্টা টাঙ্গাইলে ভোট দিলেন বিএনপির টুকু, জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ ভোট দিলেন বিএনপি প্রার্থী মিনু, জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী সারাদেশে সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : আসিফ মাহমুদ দেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না: সিইসি জয়ের ব্যাপারে আমি দৃঢ়ভাবে আশাবাদী : তারেক রহমান ভোট নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হলে আমরা ফল মেনে নেব : জামায়াত আমীর অত্যন্ত সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে : ইসি সানাউল্লাহ পরিবারসহ ভোট দিলেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০১৯-০৬-১৬
  • ৪৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজবেকিস্তানের রাজধানী বুখারায় রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা

নিউজ ডেস্ক:-রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ উজবেকিস্তানের রাজধানী বুখারায় পৌঁছেছেন। তিনি আজ বিকেলে তাজিকিস্তানের থেকে উজবেকিস্তানের বুখারা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে লাল গালিচা সংবর্ধনা জানানো হয়।
উজবেক এয়ারফোর্সের একটি ভিভিআইপি বিশেষ বিমান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে স্থানীয় সময় ১ টা ২৫ মিনিটে বুখারা বিমানবন্দরে পৌঁছায়।
রাষ্ট্রপতি মধ্য এশিয়ার দুই দেশ তাজিকিস্তান ও উজবেকিস্তানে সাতদিনের সরকারি সফরে রয়েছেন। তাজিকিস্তানে তিনি পঞ্চম কনফারেন্স অন ইন্টারন্যাশনাল এন্ড কনফিডেন্স মেজার ইন এমিয়া (সিআইসিএ) এ যোগদান শেষে উজবেকিস্তান সফরে যান।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অভ্যর্থনা জানান। আবদুল হামিদ বুখারায় রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র বাসসকে জানায়।
এর আগে উজবেকিস্তানের উদ্দেশে স্থানীয় সময় বেলা পৌনে ১ টায় দুশানবে আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় রাষ্ট্রপতির সহধর্মিনী রাশীদা খানম এবং পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে মোমেনসহ অন্যান্য সফরসঙ্গীরা তাঁর সঙ্গে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat