×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-২১
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টস জিতে ব্যাটিংয়ে শ্রীলংকা

স্পোর্ট ডেস্ক:-আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ২৭তম ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দিমুথ করুনারতেœ।
উভয় দলেরই এটা টুর্নামেন্টে ষষ্ঠ ম্যাচ। আগের পাঁচ ম্যাচের চারটিতে জয়ী হয়ে আট পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে ফেবারিট ইংল্যান্ড। পক্ষান্তরে সম সংখ্যক ম্যাচে মাত্র একটিতে জয়ী ও পরিত্যক্ত হওয়া ম্যাচ থেকে একসহ তিন পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে শ্রীলংকা। দলে দুটি পরিবর্তন এনে লীডসের এ ম্যাচে সেরা একাদশ সাজিয়েছে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলংকা। লাহিরু থিরিমান্নে ও মিলিন্দা সিরিবর্দেনের পরিবর্তে আজকের ম্যাচে দলে সুযোগ পেয়েছেন আবিস্কা ফার্নান্দো ও জীবন মেন্ডিজ। দশ দলের এ টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে আজকের ম্যাচের জয়ের কোন বিকল্প নেই লংকার সামনে।
পক্ষান্তরে এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষ ও শেষ চার আগেভাগেই নিশ্চিত করতে চায় ফর্মের তুঙ্গে থাকা ইয়োইন মরগানের নেতৃত্বাধীন স্বাগতিক ইংল্যান্ড।
দল:
শ্রীলংকা: দিমুথ করুনারতেœ(অধিনায়ক), নুয়ান প্রদীপ,আবিস্কা ফার্নান্দো, কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, এ্যাঞ্জেলো ম্যাথুজ, ধনঞ্জয়া ডি সিলভা, জীবন মেন্ডিজ, থিসারা পেরেরা, ইসুরু উদানা, লাসিথ মালিঙ্গা।
ইংল্যান্ড:ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জস বাটলার, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড, জেমস ভিন্স, জোফরা আর্চার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat