×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৩
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জর্জিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী

নিউজ ডেস্ক:-বাংলাদেশ জর্জিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। বিশেষত ওষুধ, তৈরী পোশাক শিল্প, কৃষিজ দ্রব্য ও সিরামিক দ্রব্য সামগ্রী ইত্যাদি বাণিজ্য বাড়াতে আগ্রহী।
বাংলাদেশে নয়াদিল্লীভিত্তিক জর্জিয়ার রাষ্ট্রদূত অর্চিল ডিজুলিয়াসভিলি আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের অফিস শেষে তার সঙ্গে সাক্ষাৎকালে এ ব্যাপারে তার আগ্রহ প্রকাশ করেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্রমন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং উভয় দেশের মধ্যে সহযোগিতার বলয় বৃদ্ধির মাধ্যমে এ সম্পর্ককে আরো বেশি শক্তিশালী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
মোমেন রোহিঙ্গা ইস্যুর বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন ও এ ব্যাপারে জর্জিয়ার সমর্থন কামনা করেন।
রাষ্ট্রদূত বাংলাদেশ ও উত্তর ইউরোপীয় দেশটির মধ্যে কৃষি সহযোগিতা শুরু করায় সম্মত হন।
তারা জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও)-এর নির্বাচন নিয়েও আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat