×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৬-২৭
  • ৪৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পরিসর বাড়ার কারণে রাজউককে বিকেন্দ্রীকরণের বিকল্প নেই : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

নিউজ ডেস্ক:-গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, রাজধানীর স্তরভিত্তিক পরিসর বাড়ার কারণে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) বিকেন্দ্রীকরণের বিকল্প নেই।
তিনি বৃহস্পতিবার সকালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অডিটোরিয়ামে ‘রাজউক সেবা সপ্তাহ-২০১৯’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
রাজধানী ঢাকার ব্যাপক বিস্তৃতির কারণে রাজউক ভবনে বসে সবকিছু পরিচালনা করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এজন্য রাজউককে আমরা বিকেন্দ্রীকরণ করার কথা ভাবছি। একই সাথে রাজউকের সকল জোনকেও শক্তিশালী করতে চাই।’
তিনি রাজউককে জনবান্ধব ও আধুনিক একটি প্রতষ্ঠানে পরিণত করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
রাজউক’র চেয়ারম্যান ড. সুলতান আহমেদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি প্রফেসর ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি স্থপতি জালাল আহমেদ এবং ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-এর সভাপতি প্রকৌশলী মো. আব্দুস সবুর প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজউকের সদস্য (প্রশাসন ও অর্থ) মো. আমজাদ হোসেন খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat