×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-০৯
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাড়ি রিক্যুইজিশনের রিটে চার এমিকাস কিউরি নিয়োগ

নিউজ ডেস্ক:-পুলিশের গাড়ি রিক্যুইজিশনের বিধান বাতিলে রিট মামলার শুনানিতে চারজন বিশিষ্ট আইনজীবীকে এমিকাস কিউরি (আদালতে আইনী সহায়তাকারী) হিসেবে মনোনীত করেছে হাইকোর্ট।
বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ তাদের মনোনীত করে আদেশ দেয়।
রিটের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ বাসস’কে আজ এ কথা জানান।
তিনি বলেন, চার আইনজীবী হলেন- ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাবেক এটর্নি জেনারেল ফিদা এম কামাল ও সুপ্রিমকোর্ট বার সভাপতি এ এম আমিন উদ্দিন।
আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। ডিএমপির পক্ষে ছিলেন আইনজীবী মোশতাক হোসেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩ (ক) ধারার অধীনে পুলিশ যেকোনো গাড়ি রিক্যুইজিশন করতে পারার বিধানকে বেআইনি ও মৌলিক অধিকার পরিপন্থি ঘোষণার রিটে আজ এ চারজনকে এমিকাস কিউরি নিয়োগ দিয়েছে। ২০১০ সালে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে জনস্বার্থে এ রিট আবেদনটি করা হয়। এ রিটের প্রেক্ষিতে ওই বছরের ২৩ মে রুল জারি করে করেন এবং অন্তবর্তীকালীন আদেশে বিশেষ প্রয়োজন ছাড়া গাড়ি রিকুইজিশন না করা, গাড়ির যথাযথ ভাড়া পরিশোধ, হয়রানি বন্ধ করা, ১৫ দিনের বেশি গাড়ি রিক্যুইজিশন না রাখাসহ কয়েকটি নির্দেশনা দেয় বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।-বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat