×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-১১
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলায় মাথা কাটার গুজব ছড়ানোর অভিযোগে এক যুবক আটক

নিউজ ডেস্ক:-ভোলায় মাথা কাটার গুজব ছড়ানোর অভিযোগে সহিদ হাওলাদার (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়।সে চর মিল্টন গ্রামের মো: আলী হাওলাদারের ছেলে।
জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মো: কায়সার আজ বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন,গত কয়েকদিন ধরে একটি চক্র পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে এমন অপ-প্রচার চালাচ্ছে। বিষয়টি আমলে নিয়ে জেলা পুলিশ মাঠে নামে। পরে বুধবার বিকেলে অভিযান চালিয়ে সহিদকে তার নিজ গ্রাম থেকে আটক করা হয়। পরে তার মোবাইলে তল্লাশী করে ফেসবুকে গুজব ছড়ানোর সত্যতা পাওয়া যায়।
পুলিশ সুপার জানান, গুজব ছড়ানোর অভিযোগে প্রাথমিকভাবে পুলিশ জেলায় চারজনকে সনাক্ত করেছে। মূলত সরকারের উন্নয়নমূলক কাজকে ব্যাহত করতেই এমন অপপ্রচার চালানো হচ্ছে। এই ঘটনায় জড়িত অন্যদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক যুবকের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat