×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-১২
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে নিউইয়র্কে ড. শিরীন শারমিন চৌধুরী

নিউজ ডেস্ক:-  পার্লামেন্টারি ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার রাতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
পার্লামেন্টারি ফোরাম এ্যাট দ্য ২০১৯ হাই লেভেল পলিটিক্যাল ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট এন্ড রিলেটেড মিটিংয়ে তিনি ১৫ জুলাই ইউএন কনফারেন্স বিল্ডিংয়ে ‘গ্রোয়িং ইনিকোয়ালিটিস এন্ড ডিসট্রাস্ট ইন গভর্নমেন্ট : ব্রেকিং দ্য সাইকেল’ শীর্ষক সেশনে আলোচক হিসেবে বক্তব্য রাখবেন। এছাড়াও তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগ দিবেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো: জাফর আহমেদ খান।
পার্লামেন্টারি ফোরাম মিটিং এবং সাইড ইভেন্ট ও ওয়ার্কশপসমূহ ১৩ থেকে ১৮ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।
স্পিকারকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব এ ওয়াই এম গোলাম কিবরিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
সফরশেষে স্পিকার আগামী ২০ জুলাই দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat