×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০১৯-০৭-১৪
  • ৪৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিকোলস-উইলিয়ামসন এর বিদায়ে চাপে নিউজিল্যান্ড

স্পোর্ট ডেস্ক:-  মাত্র ২৯ রানে ওপেনার মার্টিন গাপটিল বিদায় নিয়েছিলেন। সেখান থেকে হেনরি নিকোলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন সতর্কতার সঙ্গে সামনে অগ্রসর হন। এই দুজন মিলে শুরুর ধাক্কা অনেকটা সামলেও নেন। তবে দলীয় ১০৩ রানে বিদায় নিলেন অধিনায়ক উইলিয়ামসন। এরপর নিকোলসও বিদায় নেন স্বল্প সময়ের মধ্যে। ৩০ ওভারের খেলা শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন উইকেটে ১২৬ রান।রবিবার বিকেলে ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। লন্ডনের লর্ডসে বাংলাদেশ সময় বিকাল পৌনে ৪টায় ম্যাচটি শুরু হযব্যাট হাতে নেমে দলীয় ২৯ রানে ওকসের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বল থেকে দুটি চার ও একটি ছক্কার মারে তিনি করেন ১৯ রান। শুরুতেই উইকেট হারিয়ে সতর্কতার সঙ্গে খেলছেন দ্বিতীয় উইকেটে জুটি বাঁধা হেনরি নিকলস ও অধিনায়ক কেন উইলিয়ামসন। এই দুজন ৭৪ রানের দারুণ একটি জুটি গড়েন।তবে দলীয় ১০৩ রানে উইলিয়ামসনের বিদায়ে ফের চাপে পড়ল দলটি। প্লাঙ্কেটের বলে জোস বাটলারের গ্লাভসে ধরা পড়ার আগে উইলিয়ামসন ৫৩ বল থেকে ৩০ রান করেন। ১৫ রানের ব্যবধানে ফিরলেন নিকোলসও। প্লাঙ্কেটের বলে বোল্ড হওয়ার আগে তিনি করেন ৫৫ রান।গত ১১ জুলাই এজবাস্টনে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড। এর দুদিন আগে ভারতকে ১৮ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড।এর আগে তিনবার (১৯৭৯, ১৯৮৭, ১৯৯২) ফাইনালে উঠলেও কখনো শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। নিউজিল্যান্ডের সাফল্য গত আসরে রানার্স আপ হওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সুতরাং আজ যারাই জিতবে তারাই হবে বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat