×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৫৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সোমালিয়ায় বিস্ফোরণে নিহত ৬, মেয়র আহত

সোমালিয়ার রাজধানীতে বুধবার বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও মোগাদিসুর মেয়র আহত হয়েছেন। মেয়রের দপ্তরে এ ঘটনা ঘটে। জাতিসংঘের এক দূতকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে আল-শাবাব জিহাদিরা দাবি করেছে। খবর এএফপি’র।
মিশনের টুইটার একাউন্টে বলা হয়, জাতিসংঘের বিশেষ দূত জেমস সোয়ান মোগাদিসুর মেয়র আব্দিররাহহমা ওমর ওসমানের সঙ্গে সাক্ষাত করতে গিয়েছিলেন। বানাদির জেলার সদরদপ্তর ত্যাগ করার একেবারে আগ মুহূর্তে এ বিস্ফোরণ ঘটানো হয়।
তথ্যমন্ত্রী মোহাম্মাদ আব্দি হায়ির মারিয়ি সাংবাদিকদের বলেন, ‘বুধবার দুপুরের ওই সন্ত্রাসী হামলায় ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে দু’জন জেলা কমিশনার ও তিনজন পরিচালক রয়েছেন।’
বিস্ফোরণে মেয়রসহ আরো পাঁচজন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
আল-কায়েদা সংশ্লিষ্ট আল-শাবাব জিহাদি গ্রুপ ‘ভালো প্রস্তুতি নিয়ে চালানো এ হামলার’ দায়িত্ব স্বীকার করে বলেছে, তারা সোয়ানকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছিল।
নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক নিরাপত্তা সূত্র জানায়, কর্মকর্তাদের বৈঠক চলার সময় আত্মঘাতী এক বোমা হামলাকারী সভাকক্ষে ঢুকে পড়ে বোমার বিস্ফোরণ ঘটায়।
উপ মেয়র মোহাম্মাদ আব্দুলাহি তুলাহ সরকারি বেতার কেন্দ্র মুখদিসু’কে বলেন, ‘বিস্ফোরণে মেয়র আহত হয়েছেন এবং তাকে বর্তমানে চিকিৎসা দেয় হচ্ছে। এতে মোগাদিসু জেলার কয়েকজন কমিশনার আহত হন।’
নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাটি তদন্ত করে দেখছে।
এদিকে এক বিবৃতিতে শাবাব জানিয়েছে, তারা ‘অনেক শত্রুকে হত্যা করেছে।’
মোগাদিসুতে প্রায় নিয়মিতভাবে শাবাব জঙ্গি গ্রুপের সদস্যরা হামলা চালায়। গ্রুপটি সোমালিয়া সরকারকে উৎখাতে এক দশকের বেশি সময় ধরে লড়াই করে আসছে।
মোগাদিসু নগরীতে সোমবার এক গাড়ি বোমা হামলায় ১৭ জন নিহত ২৪ জনের বেশি আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat