×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৫
  • ৪৪৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাইড শেয়ারিং সেবা অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে : ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।
তিনি বলেন, ১ জুলাই থেকে ঢাকা মহানগরীতে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানসমূহকে নিবন্ধন দেয়া শুরু হয়েছে। এর মাধ্যমে মহানগরীতে যাত্রী সাধারণের চলাচল আরও সহজতর হবে বলে জানান তিনি।
আজ সকালে মন্ত্রণালয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার’র ভারত ও দক্ষিণ এশিয়ার জননীতি বিষয়ক প্রধান চাঁদ তুলাল মজুমদারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ঢাকা মহানগরীতে গণপরিবহনের সংকট নিরসনে সরকারের নানামুখী উদ্যোগের একটি হচ্ছে রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়ন। এ সেবায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে যাত্রী স্বার্থ অগ্রাধিকার দিয়ে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্ব আরোপ করে ওবায়দুল কাদের বলেন, রাইড শেয়ারিং সেবা পর্যায়ক্রমে দেশের অন্যান্য শহরেও সম্প্রসারণ করা হবে।
কাদের বলেন, সেবা প্রদানকালে যাত্রীদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। সাম্প্রতিককালে বিচ্ছিন্নভাবে অভিযোগ পাওয়া যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
প্রতিনিধি দলে অন্যান্যর মাধ্যে উবার’র কর্মকর্তা ইরাবতি ডেমেল ও জুলকার কাজী ইসলাম উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat