×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-২৮
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উত্তর কোরিয়ার একটি নৌকা জলসীমা অতিক্রম করায় দক্ষিণ কোরিয়ায় আটক

তিনজন ক্রুসহ উত্তর কোরিয়ার একটি নৌকা উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভক্তকারী সমুদ্রসীমা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করলে সেটি আটক করে একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্টস চিফের বরাত দিয়ে রোববার ইয়ুনহাপ নিউজ এজেন্সি এ কথা জানায়।
জাপান সাগর হিসেবে পরিচিত পূর্ব সাগরে এই কাঠের নৌকাটি শনিবার রাত ১১টা ২০ মিনিটে উত্তর কোরিয়ার জলসীমা অতিক্রম করে।
খবরে বলা হয়, তদন্তের জন্য ক্রু এবং নৌকাটি দক্ষিণ কোরিয়ার একটি সামরিক বন্দরে নিয়ে যাওয়া হয়েছে।এই ক্রুরা স্বপক্ষত্যাগী, না ভুলবশত দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করেছে তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
গত জুনে উত্তর কোরিয়ার একটি ফিসিং বোট ৪ব্যক্তিকে নিয়ে দক্ষিণ কোরিয়ার জলসীমায় প্রবেশ করে,এদের দুইজনকে উত্তর কোরিয়ায় ফেরত পাঠানো হয় এবং অপর দুইজন স্বপক্ষত্যাগ করে।
৩০ হাজারের বেশী উত্তর কোরীয় নাগরিক দেশ থেকে পালিয়েছে তবে খুবই কম সংখ্যক লোক স্থল সীমান্ত দিয়ে পালাতে পেরেছে, কড়া প্রহরা এবং ল্যান্ডমাইন পুঁতে রাখার কারণে স্থল সীমান্ত অতিক্রম করা দূরুহ ব্যাপার।এদের বেশীরভাগ চীন সীমান্ত দিয়ে পালিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat