×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০১৯-০৭-৩০
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্রাজিলে কারা দাঙ্গায় নিহত কমপক্ষে ৫৭ জন

ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে সোমবার দাঙ্গা ছড়িয়ে পড়ায় কমপক্ষে ৫৭ আসামী নিহত হয়েছে। এদের মধ্যে ১৬ জনকে গলা কেটে হত্যা করা হয়। প্রতিদ্বন্দ্বী চক্রের সদস্যরা পরস্পরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ায় এসব প্রাণহানি ঘটে। সরকারি এক কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
জনবহুল এ দেশের কারাগারে এটি হচ্ছে দ্বিতীয় ভয়াবহ দাঙ্গার ঘটনা।
প্যারা রাজ্য সরকারের কারাগার বিভাগের এক কর্মকর্তা এএফপি’কে বলেন, স্থানীয় সময় সকাল ৭টার দিকে আল্টামিরা রিজিওনাল রিকভারি সেন্টারে দাঙ্গা ছড়িয়ে পড়ে।
সেখানে দাঙ্গা চলার সময় দুই নিরাপত্তারক্ষীকে জিম্মি করা হয়। দুপুরের দিকে দাঙ্গা নিয়ন্ত্রণে আসে। অবশেষে ওই নিরাপত্তারক্ষীদের জিম্মিদশা থেকে মুক্ত করা হয়।
ব্রাজিলের টেলিভিশন কেন্দ্রের ভিডিও ফুটেজে কারাগার চত্বরের উপরে ঘন কালো ধোঁয়া উড়তে এবং একটি ভবনের ছাদে লোকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
আরো অনেক ভিডিও ফুটেজে কারাগার ভবনের ভিতরে আগুন জ্বলতে দেখা যায়।
সরকারি ওই কর্মকর্তা বলেন, এতে সেখানে ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ায় অনেক আসামি দম বন্ধ হয়ে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।
এদিকে কারাগার বিভাগ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে কোন আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। তবে সেখান থেকে দাঙ্গায় ব্যবহৃত ধারালো কয়েকটি ছুরি উদ্ধার করা হয়েছে।
কারাগারের অভ্যন্তরে তাপমাত্রা বেশি থাকার কারণে সেখান থেকে এখনো অনেক লাশ উদ্ধার করা সম্ভব হয়নি।
বিচার ও জন নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় জানায়, সংঘাত চক্রের হোতাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।
দাঙ্গা ছড়িয়ে পড়া এ কারাগারে প্রায় ৩১১ আসামিকে রাখা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat