×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৩
  • ৪৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়িতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

খাগড়াছড়িতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে গুইমারা উপজেলার খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের হাফছড়ি হাতিমুরা জোরাখাম্বা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, সকালে যাত্রীবাহী দুই বাসের (চট্টমেট্রো জ-১১-০০০৯) ও(চট্টমেট্টো-জ১১-০১৮০) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক হেলপারসহ অন্তত ২০জন যাত্রী আহত হয়েছেন। তবে দুই বাসের যাত্রীদের মধ্যে কেউ মারা গেছে কী না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশ কয়েকজন গুরুতর আহত যাত্রীকে মানিকছড়ি উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে একটি বাসের চালক মহিউদ্দিন প্রায় এক ঘণ্টা তার সিটে আটকে থাকার পর উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার ওসি বিদ্যুৎ কুমার বড়ুয়া জানান, দুর্ঘটনার পর উদ্ধারের জন্য গুইমারা অঞ্চলের সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স একটি দল কাজ শুরু করেছে। তবে এখন পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat