×
ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মধ্যে এলো ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ের খবর সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর
  • প্রকাশিত : ২০১৯-০৮-০৪
  • ৪৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দক্ষ জনসম্পদ সৃষ্টিতে বিজ্ঞানী ও পেশাজীবীদের প্রতি আহ্বান ইয়াফেস ওসমানের

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান দেশে দক্ষ জনসম্পদ সৃষ্টির লক্ষ্যে বিজ্ঞানী ও পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘মেকাট্রনিক্সস এন্ড ইন্ডাষ্ট্রি ৪.০:প্রাকটিস-ওরিয়েন্টেড এডুকেশন এন্ড ট্রেনিং ফর এমপ্লোয়েমেন্ট’ শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে জার্মানির ব্রিমেন ইউনিভার্সিটি,ফেস্টো ডিডাকটিক এসই এবং সিনকোস ইঞ্জিনিয়ার্স লিমিটেডের সহযোগিতায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ঢাবি উপাচার্য এসময় বলেন, প্রযুক্তি খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দিতে হবে।
এই সেমিনার এক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান প্রধান অতিথি এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন ও জার্মানির ব্রিমেন ইউনিভার্সিটির অধ্যাপক ড. বিভূতি রায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. শামীম আহমেদ দেওয়ান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat