×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-১৫
  • ৫২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনীর লেমুয়া এলাকায় গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৬

ফেনীর লেমুয়া এলাকায় কক্সবাজারগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের ফেনী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।ফেনী মহিপাল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান খান জানান, একটি পিকনিকের বাস কক্সবাজার যাচ্ছিল। পথে লেমুয়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছে সঙ্গে ধাক্কা লাগে। এতে ৬ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে দুইজন নারী ও ৯ জন পুরুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat