×
ব্রেকিং নিউজ :
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস উপসাগরীয় অঞ্চল সফরে স্টারমার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মধ্যে এলো ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ের খবর
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৪৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাঙালির ইতিহাসে জাতির পিতার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে : নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে জাতির পিতার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বলেন, ‘শুধুমাত্র স্বাধীনতা অর্জনই নয়, বঙ্গবন্ধু স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে বিশ্বের দরবারে সমহিমায় প্রতিষ্ঠা করতে নিরলস প্রচেষ্টা চালান। বাঙালি ও বাংলাদেশের ইতিহাসে জাতির জনকের অবদান চিরদিন তাই স্বর্ণাক্ষরে লেখা থাকবে।’ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস স্মরণে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচীতে নসরুল হামিদ প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
রাজধানীর সোনারগাঁও রোডে রিহ্যাবের প্রধান কার্যালয়ে এই দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে ২ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ।
তিনি রিহ্যাব এর পক্ষ থেকে জাতীয় শোক দিবস স্মরণে দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচীর আয়োজন করায় রিহ্যাবকে ধন্যবাদ জানান।
এ সময় রিহ্যাব এর প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী (শাওন) এমপি, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (২) মো. আনোয়ারুজ্জামান, ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ এবং রিহ্যাব’র পরিচালক নাইমুল হাসান, প্রকৌশলী মো. আল আমিন, নজরুল ইসলাম দুলাল, মো. শাকিল কামাল চৌধুরী, লায়ন শরীফ আলী খান, প্রকৌশলী মহিউদ্দিন শিকদার, প্রদীপ কর্মকার, মোহাম্মদ আলী দিন, এএফএম ওবায়দুল্লাহ, সেলিম রাজা পিন্টুসহ রিহ্যাব এর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন কালচারাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম (ইসলাম)। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনুষ্ঠানের শুরুতেই রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat