×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বোধন

ইরান বৃহস্পতিবার নিজেদের দেশে তৈরি নতুন আকাশ প্রতিরক্ষা পদ্ধতির উদ্বোধন করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার পরিস্থিতিতে তেহরান এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উদ্বোধন করলো।
ইরানের কর্মকর্তারা এর আগে বাবর-৩৭৩ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটিকে তেহরানের দেশীয়ভাবে তৈরি প্রথম দূর পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে উল্লেখ করেছিল।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট হাসান রুহানি এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবং ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নেটওয়ার্কে এটিকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন।
ইরনা আরো বলছে, দূরপাল্লার এই ক্ষেপণাস্ত্র ২শ কিলোমিটারেরও বেশি দূরে আঘাত হানতে এবং রাশিয়া ও আমেরিকার এস-৩০০ ও প্যাট্রিয়টের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম।
অনুষ্ঠানের পর টেলিভিশনে এক মন্তব্যে হাসান রুহানি বলেন, পদ্ধতিটি এস-৩০০ এর চেয়ে ভালো এবং এস-৪০০ এর কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat