×
ব্রেকিং নিউজ :
গ্রামীণ চিকিৎসা সেবায় ‘পল্লী ডাক্তার’ মডেল চালুর উদ্যোগ ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ সংসদে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা বিল পাস উপসাগরীয় অঞ্চল সফরে স্টারমার ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা শুক্রবার ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ‘পূর্ণাঙ্গ ও চূড়ান্ত বিজয়’: ট্রাম্প হাভার্টজের শেষ মুহূর্তের গোলে স্পোর্টিংকে হারিয়ে এগিয়ে গেল আর্সেনাল বিজয়ের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের মধ্যে এলো ব্যবসায়ীর সঙ্গে তৃষার বিয়ের খবর সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
  • প্রকাশিত : ২০১৯-০৮-২২
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রিফাত হত্যা মামলার চার্জশিট ৩ সেপ্টেম্বর

বরগুনার শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার চার্জশিট দাখিলের দিন আগামী ৩ সেপ্টেম্বর ধার্য করেছে আদালত।
আসামি পক্ষের আইনজীবী এডভোকেট গোলাম মোস্তফা কাদের এ তথ্য জানিয়ে বলেন, আজ বৃহস্পতিবার এ মামলার চার্জশিট দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেননি।
এ মামলায় জেলহাজতে থাকা ১৪ অভিযুক্তকে আজ বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করে পুলিশ। আদালতের কার্যক্রম শেষে আসামিদের আবার জেলহাজতে পাঠানো হয়।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মজিবুল হক কিসলু জানান, পরবর্তী ধার্য তারিখ বা এর আগেই পুলিশ আদালতে চার্জশিট দাখিল করতে পারে।
এ মামলার আসামি আরিয়ান শ্রাবণ, কামরুল ইসলাম সাইমুন এবং মো. সাগরের জামিনের আবেদন করা হলেও মূল নথি এই আদালতে না থাকায় পরবর্তীতে জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
রিফাত শরীফ হত্যা মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। এছাড়া এখন পর্যন্ত এ মামলার এজহারভুক্ত সাতজন আসামি এবং হত্যায় জড়িত সন্দেহে আরও আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামিরা রিফাত হত্যাকান্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামলার এজাহারভুক্ত চারজন আসামি এখনো পলাতক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat