×
ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৪৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের মহারাষ্ট্রে ভবন ভেঙে দুইজনের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রে ভবন ভেঙে দুইজন মারা গেছেন। শুক্রবার মাঝরাতে মুম্বাইয়ের কাছে ভিওয়ান্দির শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। ফাটল দেখা দেওয়ার পর ভবনটিকে সরকারিভাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল।এনডিটিভির খবরে বলা হয়, চারতলা ভবন ভেঙে দুইজন মারা গেছেন। আরও বেশ কয়েকজন ওই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ভবনে ফাটল দেখার পর শুক্রবার রাতেই ২২টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তবে কিছু লোক তাদের জিনিসপত্র সংগ্রহের জন্য ভবনের ভেতর ঢুকেছিল।আধিকারিকরা জানিয়েছেন, বহুতলের ধ্বংসস্তূপটির নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে আট বছর আগে নির্মিত ভবনটির কংক্রিটের ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়া জীবিত ব্যক্তিদের সন্ধান করছেন।দুর্ঘটনার পরে ভিওয়ান্দির-নিজামপুর কর্পোরেশনের কমিশনার অশোক রংকম্ব সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, আমরা পুরো বহুতলটিই আগে খালি করে দিয়েছিলাম। তবে কিছু লোক বিনা অনুমতিতে ওই বহুতলের মধ্যে প্রবেশ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat