×
ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আইভি রহমান স্মরণে মিলাদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের পত্নী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।
আজ বাদ আছর আইভি কনকডে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচলকগণসহ কর্মকর্তা-কর্মচারী ও আত্মীয়-স্বজন অংশ নেন।
এছাড়া,আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, এডভোকেট আবদুল মতিন খসরু, সাংগঠনিক সম্পাদক আহমাদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রখ্যাত অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক), তথ্যসচিব আবদুল মালেক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন মিলাদে যোগ দেন।
অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত তাঁর পত্নী আইভি রহমানসহ সবার রুহের মাগফেরাত কামনা করা হয়।
প্রধানমন্ত্রী আইভি রহমানের ছেলে সংসদ সদস্য নাজমুল হাসান পাপনসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সমবেদনা জানান।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলায় আইভির রহমান স্প্রিল্টারের আঘাতে গুরুতর আহত হয়ে আজকের এই দিনে মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat