×
ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৪৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ায় ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতায় বাংলাদেশের অংশগ্রহণ

রাশিয়ায় ‘কাজান ওয়ার্ল্ডস্কিলস কম্পিটিশন ২০১৯’ এ অংশগ্রহণ করছে বাংলাদেশ। বিশ্বের ৬৩ দেশের ১ হাজার ৩৫৪ জন অংশগ্রহণকারীর মধ্যে দু’জন বাংলাদেশী। প্রথমবারের মত বাংলাদেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
চার দিনব্যাপী এই প্রতিযোগীতার ৪৫ তম ইভেন্টের উদ্বোধন করা হয় গত ২৩ আগস্ট। পাশাপাশি রাশিয়ার কাজানে ওয়ার্ল্ডস্কিলস ভিলেজে ৩ হাজার ৫০০ স্বেচ্ছাসেবক, ২ লক্ষ দর্শক ও ১ হাজার ৩০০জন বিশেষজ্ঞ থাকছেন। আজ এখানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান, সচিব মো. ফারুক হোসেন ও এনএসডিএ’র সদস্য রেজাউল করিম এবং বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তানজিম তাবাসসুম ইসলাম ও নাফিসা সাদাফ আঁচলের সমন্বয়ে গঠিত দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান।
বৈশ্বিক দক্ষতা প্রতিযোগিতায় তানজিম তাবাসসুম ইসলাম কনফেকশনারী ও পাটিসেরি ট্রেডে ও নাফিসা সাদাফ আঁচল ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। গত বছর বিশ্বব্যাপী রাইজিং স্টার কম্পিটিশনে তারা নির্বাচিত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারুক হোসেন বলেন, ‘আমাদের প্রতিযোগীরা ভালো করছে। তারা বৈশ্বিক দক্ষতার ক্ষেত্রে সন্তোষজনক পারফরমেন্স করে চলেছে। প্রথম দিনে দু’জন প্রতিযোগী ভালো করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat