×
ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৪
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ এখন বিশ্বে উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আজকের বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমাদের প্রথম পরিচয় হলো আমরা বাঙালি। ধর্ম যার যার উৎসব সবার। পহেলা বৈশাখ, ঈদ, পূজাসহ সকল উৎসবে আমরা সবাই এক সাথে শামিল হই। এটাই আমাদের সামাজিক সংস্কৃতি।’
তথ্যমন্ত্রী আজ রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে গুলশান, বনানী, বারিধারা, বসুন্ধরা ফাউন্ডেশন আয়োজিত জন্মাষ্টমী মহোৎসব-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
মানুষের মধ্যে ভেদাভেদ না করে অনুষ্ঠানগুলোতে সকলকে এক সাথে শামিল হওয়ার আহবান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার পর মানুষের মধ্যে যে হানাহানি দ্বিধাবিভক্তির সৃষ্টি হয়েছিল, ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তার অবসান হয়।’
তিনি বলেন, মানুষের মধ্যে সাম্য ও ভ্রাতৃত্ববোধ ধরে রাখতে হবে। এই মর্মবাণীকে চর্চা করতে হবে। তাহলেই দেশে শান্তি বজায় থাকবে।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে মানুষের মধ্যে প্রেম, ভালবাসা ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে হবে।
ইসকনের সেক্রেটারি পাদচারু চন্দ্র ভ্রম্যচারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat