×
ব্রেকিং নিউজ :
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে: অ্যাটর্নি জেনারেল
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৫
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ন্যাপ সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের দাফন আজ

বাংলাদেশের ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সভাপতি ও উপমহাদেশে বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধকালে মুজিবনগর সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদের মরদেহ আজ রবিবার দাফন করা হবে।ন্যাপের প্রেসিডিয়াম সদস্য অ্যাড. এনামুল হক জানান, কুমিল্লা টাউন হলে আজ সকাল ১০টায় অধ্যাপক মোজাফফর আহমদের চতুর্থ নামাজে জানাজা শেষে গ্রামের বাড়ি দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ যোহর পঞ্চম নামাজে জানাজা শেষে নিজ গ্রাম এলাহাবাদে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।এর আগে শনিবার জাতীয় সংসদ ভবনের ট্যানেলে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মুক্তিযুদ্ধের সংগঠক মোজাফফর আহমদকে গার্ড অব অনার ও রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয়। জানাজা শেষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সহকারী সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা জানান। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয়। সেখানে মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার সর্বস্তরের মানুষ এই প্রবীন রাজনীতিকের প্রতি শ্রদ্ধা জানান। বাদ আছর বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি কুমিল্লায় নিয়ে যাওয়া হয়।শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক মোজাফফর আহমদ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat