×
ব্রেকিং নিউজ :
বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সরকার ৩ লাখ মেট্রিক টন ডিজেল এবং ইউনিসেফের মাধ্যমে ইপিআই টিকা সংগ্রহ করবে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা বাদ দেওয়ার প্রস্তাব নাহিদের জাটকা উৎপাদন বাড়াতে গবেষণায় বিজ্ঞানীদের সক্রিয় অংশগ্রহণ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাউল দর্শন বাংলার মানবিক ও প্রগতিশীল সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ : সংস্কৃতি মন্ত্রী গুম আইনের সাথে সমন্বয় করে শক্তিশালী মানবাধিকার কমিশন গড়ার পরিকল্পনা রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৫
  • ৪৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়:রাহুল গান্ধী

জম্মু-কাশ্মীরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নয়। বিরোধী প্রতিনিধিদলকে শ্রীনগরে ঢুকতে না দেওয়ার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য করলেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী-সহ বিরোধী নেতাদের শ্রীনগর থেকেই ফেরত পাঠিয়ে দিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। দিল্লিতে ফিরেই জম্মু-কাশ্মীর প্রশাসনকে কড়া ভাষায় আক্রমণ করেন কংগ্রেস এই নেতা।তিনি বলেন, ‘কয়েকদিন আগে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সুতরাং তাঁর আমন্ত্রণ আমি গ্রহণ করি। রাজ্যপাল বলেছিলেন, সেখানকার সমস্ত কিছু স্বাভাবিক এবং রাজ্য সফরের জন্য আমাকে বিমান পাঠাবেন। তাঁকে বলেছিলাম, আমার জন্য আপনাকে বিমান পাঠাতে হবে না। তবে আমি আপনার আমন্ত্রণ গ্রহণ করছি এবং জম্মু-কাশ্মীর যাবো।’রাহুল গান্ধী আরও বলেন, ‘সেখানকার বাসিন্দাদের অবস্থা দেখে প্রয়োজনে সহযোগিতা করার উদ্দেশে আমরা সেখানে যেতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবসত বিমানবন্দরের বাইরে আমাদের যেতে দেওয়া হল না। এ থেকেই পরিস্কার ।’
গত ৫ আগস্ট কাশ্মীরের বিশের মর্যাদা তুলে নেয় ভারত সরকার। এরপর থেকে কাশ্মীরে থমথমে পরিস্থতি বিরাজ করছে বলে বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার খবরে বলা হচ্ছে। তথ্য সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat