×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৮-২৯
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নাটোরে অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

জেলায় অনলাইনে মাঠ পর্যায়ে ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ।
কর্মশালায় জেলা প্রশাসক বলেন, নাগরিক সেবার মান বাড়াতে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হচ্ছে। মাঠ পর্যায়ে জমির খতিয়ান ও কর ব্যবস্থা খুব শিঘ্রই অনলাইনে যাচ্ছে। এতে করে ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে দ্রুততার সাথে সকল নাগরিক সেবা নিশ্চিত করা যাবে এবং কর ব্যবস্থাপনার উন্নয়ন ঘটবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানের মাধ্যমে ভূমি কর্মকর্তাগনের দক্ষতা বাড়বে এবং সেবা গ্রহিতারা এর সুফল পাবেন বলে জেলা প্রশাসক আশা প্রকাশ করেন।
কর্মশালার উদ্বোধনী সেশনে সভা প্রধানের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরীফুন্নেছা। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। জেলার সাতটি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ৫২টি ইউনিয়ন ও পৌরসভার ভূমি অফিসের উপ সহকারী ভূমি কর্মকর্তাগণ জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় ্ অংশ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat