×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০১৯-০৯-০২
  • ৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দস্যু নিহত

কক্সবাজারের মহেশখালীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল কাদের রানা (৩৪) নামে এক দস্যু নিহত হয়েছেন। এ সময়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।সোমবার ভোরে থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় এ ঘটনা ঘটে।নুরুল কাদের রানা ওই এলাকার নুরুল হকের ছেলে।র‌্যাব-৭ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান গণমাধ্যমকে জানান, মহেশখালী থানার মাতারবাড়ির চাইরার ডেইল এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে দস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। পরে দস্যুরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে দস্যু নুরুল কাদের রানার গুলিবিদ্ধ মরদেহ এবং একটি বিদেশি পিস্তলসহ ৭টি অস্ত্র ও ৬৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, নুরুল কাদের রানা বঙ্গোপসাগর এলাকার একজন দস্যু। সে নোয়াখালী হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার এমভি মা বাবার দোয়া ও এমভি মাহিনে ডাকাতির মূলহোতা ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat