×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৫
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অক্টোবরে ওয়াশিংটনে ফের বাণিজ্য আলোচনা

বেইজিং বৃহস্পতিবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য আলোচকরা আগামী অক্টোবর মাসের গোড়ার দিকে ওয়াশিংটনে ফের বাণিজ্য আলোচনা শুরু করবেন। নতুন করে আরোপ করা শাস্তিমূলক শুল্ক বৃদ্ধির কারণে দীর্ঘায়িত এ আলোচনা ভেঙ্গে যাওয়ার আশংকা বৃদ্ধি পাওয়ার পর এমন কথা জানানো হলো। খবর এএফপি’র।খবরে বলা হয়, নতুন করে দ্বিমুখী শুল্ক আরোপের পর এ আলোচনার কথা বলা হলো। এ আলোচনা মূলত: এ মাসেই হওয়ার কথা ছিল।চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে দেশটির উপ প্রধানমন্ত্রী লিউ হি যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার ও অর্থমন্ত্রী স্টিভান মুচিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। এ সময় তারা একত্রে কাজ করতে এবং আলোচনার জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের ব্যাপারে সম্মত হন।বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ আলোচনার প্রাক্কালে ‘আন্তরিক যোগাযোগ বজায়’ রাখবে।শীর্ষ কর্মকর্তারা সর্বশেষ গত জুলাইয়ে সাংহাইয়ে বাণিজ্য আলোচনা করেন। সেখানের আলোচনা গঠনমূলক হয়েছে বলে উল্লেখ করা হলেও কোন ঘোষণা ছাড়াই তা শেষ হয়।
পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, তিনি শাস্তিমূলক পদক্ষেপের অংশ হিসেবে নতুন করে অর্ধ ট্রিলিয়ন ডলারের(৫০০,০০০,০০০,০০০) বেশি মূল্যের আমদানির ওপর শুল্ক বাড়াবেন। ট্রাম্পের এমন পদক্ষেপের জবাবে বেইজিং ৭৫ বিলিয়ন ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেয়।এ সপ্তাহে চীন বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। নতুন করে আরোপ করা শুল্ক ওয়াশিংটন কার্যকর করার এক দিন পর বেইজিং এ অভিযোগ দায়ের করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat