×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০১৯-০৯-০৬
  • ৪৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
১৫ হাজার কোটি টাকা হারিয়েছেন গ্রামীণফোনের শেয়ারহোল্ডাররা

শেয়ারবাজারে গ্রামীণফোনের শেয়ারদর ক্রমাগত কমছে। এই কোম্পানির শেয়ারহোল্ডাররা গত পাঁচ মাসে শেয়ারের দর হারিয়েছেন প্রায় ১৫ হাজার কোটি টাকা।কোম্পানিটির মোট শেয়ারের ৯০ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। সেই হিসেবে দরপতনের কারণে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকরা হারিয়েছেন সবচেয়ে বেশি।গত পাঁচ মাস আগে গ্রামীণফোনের কাছে পাওনা টাকা দাবি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরপর থেকেই কোম্পানিটির শেয়ারের দর কমতির দিকে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, গত প্রায় পাঁচ মাসে শেয়ারের দর ১২২ টাকা কমে এখন ৩০০ টাকার নিচে নেমে এসেছে। গত ১ এপ্রিল কোম্পানির প্রতিটি শেয়ারের দর ছিল ৪১৭ টাকা। আর গতকাল বৃহস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৯৫ টাকায়। বাজারে কোম্পানির শেয়ার সংখ্যা ১৩৫ কোটি।জানা গেছে, উদ্যোক্তা পরিচালকদের বাইরে বাকি শেয়ারের মধ্যে ২ দশমিক ১৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩ দশমিক ৯২ শতাংশ এবং বিদেশিদের কাছে রয়েছে ৩ দশমিক ৯৪ শতাংশ শেয়ার।বিটিআরসি গত ২ এপ্রিল গ্রামীণফোনের কাছে পাওনা সাড়ে ১২ হাজার কোটি টাকা পরিশোধের জন্য চিঠি দেয়। এর মধ্যে একটি বড়ো অংশ রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)। তবে এখন পর্যন্ত ঐ অর্থ পরিশোধ করেনি গ্রামীণফোন। এছাড়া রাজস্ব বিষয়ে নানা অনিয়মের অভিযোগও রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat